ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।নির্বাচনের সময় কিছু কিছু ভোটকেন্দ্রে তুচ্ছ ও বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।ভোট শেষে কেন্দ্রে কেন্দ্রে গণনা শুরু হয়েছে। এখন সবার দৃষ্টি নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার দিকে।
