ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন জেলায় জামায়াতে ইসলামী ও বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। মাঠপর্যায়ের তথ্য ও কেন্দ্রভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে দুই দলের প্রার্থীর মধ্যে ব্যবধান খুবই কম।ভোটগ্রহণ বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় ভোটার উপস্থিতি ও প্রতিদ্বন্দ্বিতার চিত্রে স্পষ্ট হয়েছে জমজমাট প্রতিযোগিতা। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।কিছু জেলায় বিএনপি এগিয়ে থাকলেও, অন্যদিকে জামায়াতও শক্ত অবস্থান ধরে রেখেছে বলে জানা গেছে। ফলে কে এগিয়ে থাকবে, তা নির্ভর করবে ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা ও নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার ওপর।ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হবে গণনা, আর তারপরই পরিষ্কার হবে কার ভাগ্যে জুটছে বিজয়ের হাসি।
