ভোটগ্রহণকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনের দিন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ভোটকেন্দ্র এলাকায় ঘোড়ায় চড়ে টহল দিতে দেখা গেছে পুলিশ সদস্যদের।বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর কূটনৈতিক এলাকা, গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল কেন্দ্রগুলোতে অশ্বারোহী পুলিশের টহল জোরদার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্থল টহলের পাশাপাশি মোবাইল টিম, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা কেন্দ্র দখলের চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তারা।এদিকে ভোটাররা জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা স্বস্তিতে ভোটকেন্দ্রে যেতে পারছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন
