৭ পদাতিক ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ রোমিও নওরীণ খান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রয়েছে। তিনি জানিয়েছেন, বরিশাল বিভাগের সকল জেলা এবং মাদারীপুর ও বাগেরহাট জেলায় সেনাবাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে একযোগে মোতায়েন রয়েছে।বুধবার সকাল সাড়ে ১১টায় বরিশালে নির্বাচনকালীন জরুরী পরিস্থিতি মোকাবেলায় সামরিক ক্ষমতা প্রদর্শনী মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ব্রিগেডিয়ার জেনারেল রোমিও নওরীণ খান আরও বলেন, দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ সতর্ক ও প্রস্তুত অবস্থায় রয়েছে।তিনি জনগণকে শান্তিপূর্ণভাবে ভোট দিতে এবং কোনো প্রকার বিভ্রান্তি ও অবৈধ কার্যক্রমে অংশ না নিতে আহ্বান জানান।
