ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে যুবদল নেতা বদরুল আমীনের গরুর খামার থেকে একটি বিদেশি পিস্তলসহ চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে সেনাবাহিনী।বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার হকদি গ্রামে ডা. সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন একটি খামারে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বদরুল আমীনের গরুর খামার থেকে ১টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
