ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানিয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, নতুন মন্ত্রীদের শপথের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি, তবে পরিস্থিতি অনুযায়ী শপথ তারিখ আগে হওয়ার সম্ভাবনাও রয়েছে।
