ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৭ সংসদীয় আসনের একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান হাইস্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তিনি ভোট দেবেন বলে জানা গেছে।মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার। তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী জাইমা রহমান ওই কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
