জেলা শহরের অতি গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু সড়কে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।পুলিশ জানিয়েছে, শহরের ওই সড়কে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের সঙ্গে বিকট শব্দ হলে আশেপাশের মানুষদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি হয়।ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এখনও কে বা কারা এবং কেন এই ঘটনা ঘটিয়েছে তা পুলিশ জানাতে পারেনি।পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করেছে এবং তদন্ত শুরু করেছে।
