ফ্যাসিস্ট শেষ হাসিনা সরকারের আমলে পাচার হওয়া অর্থ চিহ্নিত করা গেলেও তা ফেরত আনা সহজ নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ কথা বলেন তিনি। উপদেষ্টার মতে, দক্ষ লোকদের দিয়ে অর্থ পাচার করা হয়েছে, তাই ফেরত আনার বিষয়টি জটিল।অর্থ উপদেষ্টা বলেন, ‘কত টাকা পাচার হয়েছে সুনির্দিষ্ট করা যায়নি। পরবর্তী সরকার এ বিষয়ে যদি তৎপর হয় তাহলে অর্থ ফেরত আনা সম্ভব।’এসময় তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব কাজ করা হয়েছে সেটি পরবর্তী সরকার যেন চালিয়ে নিয়ে যায় সেই পরামর্শ দেন। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগে তিনি তার সম্পদের হিসাব দিয়ে দিয়েছেন। পরবর্তী সরকারের সময় মামলা বা আইনি জটিলতার সম্মুখীন হবেন না বলেও আশা প্রকাশ করেন তিনি। এসময় তিনি নিজের কর্মকাল মূল্যায়ন করতে গিয়ে বলেন, ‘উপদেষ্টা হিসেবে নিজেকে ১০০-তে ৭০ নম্বর দেবো। অনেক কাজ করার ছিলো, কিন্তু সব করতে পারিনি।’
