রান্নাঘরে চালের ড্রামে রাখা বিদেশি মদের চালানসহ পেশাদার মাদককারবারি বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার বিকালে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ ২৪ বোতল বিদেশি মদ জব্দ দেখিয়ে মামলা দায়েরপূর্বক আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠিয়েছে।গ্রেফতার বাবুল তাহিরপুরের মোদেরগাঁও গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।সোমবার ভোররাতে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম সঙ্গীয় অফিসার্স ফোর্স নিয়ে মোদেরগাঁও গ্রামের বাবুলের বাড়িতে অভিযানে গেলে রান্নাঘরে চালের ড্রামে রাখা বিদেশি মদের চালানসহ বাবুলকে গ্রেফতার করে।
