আসন্ন পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে জোহরের নামাজের জন্য দুপুর ১টা থেকে সোয়া ১টা পর্যন্ত বিরতি থাকবে।বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সময়সূচির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই প্রজ্ঞাপন জারি করে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানাবে।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র মাহে রমজান শুরু হতে পারে।
