জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘হ্যাকড’ হওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বঙ্গভবনের আইটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম জামিন পেয়েছেন।ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তার জামিনের আদেশ দেন।এর আগে হাতিরঝিল থানায় দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় বুধবার রাতে ছরওয়ারে আলমকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সালেহ্ আবু নাইম।প্রসিকিউশনের পক্ষে পুলিশের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
