অন্তর্বর্তী সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’, যা প্রধান উপদেষ্টার অনুমোদন আদেশ জারির পর কার্যক্রম শুরু করবে।আজ (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, “র্যাবের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষায়িত এই ইউনিটটি নতুন নাম ও নতুন পোশাকে কার্যক্রম পরিচালনা করবে।”তিনি আরও জানান, ইতোমধ্যেই নতুন পোশাক বানানো শুরু হয়েছে এবং পরবর্তী সপ্তাহে নতুন পোশাকে এসআইএফ সদস্যদের দেখা যাবে।উল্লেখ্য, ২০০৪ সালে গঠিত র্যাব শুরুতে ‘র্যাপিড অ্যাকশন টিম (র্যাট)’ নামে পরিচিত ছিল। এরপর র্যাব নামে আত্মপ্রকাশ করে। প্রায় ২২ বছর পর এই বাহিনীর নাম পরিবর্তন করা হলো, যা তার কাজের দিকনির্দেশনা এবং বিশেষায়িত কার্যক্রমের সঙ্গে মানানসই।
